দেয়ালের বুকটা চিরে,
ঠায় দাঁড়িয়ে একা!
দিচ্ছে উঁকি শহুরে ফুল,
আঁকছে সরলরেখা।
জটিল জীবন হয় না সরল,
যায় নিভে যায় আলো,
মানুষ তুমি গাছ হয়ে যাও,
ফুল ফোটালেই ভালো!